আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকেটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রায় শতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক পরিমণ্ডলে আপানার সুনাম বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। রাজনীতিতে আপনার পরামর্শ দলের নেতা-কর্মীর কাছে গুরুত্ব পাবে। পাওনা আদায়ে তৎপর হোন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।