আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার নামে হয়রানির শিকার হতে পারেন। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলা কিংবা সমাজ-কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে অচেনা কারও কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।