আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): শিক্ষার্থীদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে আসতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেন শুভ। কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অধস্তনদের ওপর ছেড়ে দেওয়া উচিত হবে না। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।