আপনার রাশিফল
১২ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষার্থীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার নামে প্রতারিত হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। পারিবারিক কলহের নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওযার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা: (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পাবেন। পাওনা আদায় হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।