আপনার রাশিফল
১৫ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের আহ্বানে সাড়া দিয়ে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। পারিবারিক কলহের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পোবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে আজ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।