আপনার রাশিফল
২০ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য প্রশংসিত হবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।