আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। তুচ্ছ বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলা কিংবা সাহিত্য-ক র্মর জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদস্থদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে পাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে বাধা-বিপত্তির অবসান হবে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।