আপনার রাশিফল
২৩ নভেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। নতুন কাজে হাত দিলে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।