আপনার রাশিফল
৪ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও বরিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক কোনো ঘটনা আপনার সার্বিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক জটিলতা দূর হবে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কেউ কেউ ব্যবসায়ে হাত দিয়ে সাফল্যের দেখা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হাওয়া উচিত হবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বিদেশে যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিয়ের আলোচনা সাময়িকভাবে স্থগিত হতে পারে।