আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বাহ্যিক চাকচিক্য দেখে কেনাকাটা করতে গিয়ে ঠকতে হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মতবিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষাসফরের সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।