আপনার রাশিফল
৯ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠবে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। চাকিরতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।