আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। রাজনীতিতে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ ব্যবসায়ে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে।