আপনার রাশিফল
১৪ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কর্মস্থলে অপ্রত্যাশিতভাবে অন্যের সহযোগিতা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমের বিয়েতে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক জটিলতা দূর হবে। বেশি বেতনের আশায় চাকরি পরিবর্তন করে কেউ কেউ আশাহত হতে পারেন। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।