আপনার রাশিফল
১৬ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ বিশেষ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে ঝুকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের প্রসারের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।