আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। যৌথ বিনিয়োগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে শুভ যোগাযোগ ঘটতে পারে বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজে যোগদানের সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): তথ্য বিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।