আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পাওনা আদায়ের জন্য দিনটি শুভ। রাজনীতিতে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য পুরস্কৃত হতে পারেন। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। আর্থিক লেনদেনে লাভবান হবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।