আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। আজ কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।