আপনার রাশিফল
২৮ ডিসেম্বর, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার নামে প্রতারিত হতে পারেন। ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশ থেকে কর্মসংস্থানের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কর্মস্থলে সহকর্মীর গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।