আপনার রাশিফল
৩১ ডিসেম্বর, ২০০৯আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। বেকারদের কারও কারও খণ্ডকালীন চাকরিতে যোগদানের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ব্যাপারে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে।