আপনার রাশিফল
১১ জানুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে নিজের সিদ্ধান্ত পাল্টানো উচিত হবে না। ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। নতুন সহকর্মী কর্মস্থলে ঝামেলা পাকাতে পারে। আজ কারও কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারে। প্রেমে সাময়িক বাধা আসতে পারে। দূরের যাত্রা শুভ।