আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জানুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেটাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করতে গিয়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কেনাকাটায় লাভবান হবেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রার সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে শুভ পরির্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে অংশীদার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ফটকা ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।