আপনার রাশিফল
১৭ জানুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮। গুরুত্বপূর্ণ দিন শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। চাকরিতে কেউ কেউ বৈদেশিক প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো আইনি জটিলতা থেকে রেহাই পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।