আপনার রাশিফল
২৯ জানুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ফটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আত্মীয়স্বজনের কেউ আপনার উপকারে আসতে পারে। কর্মক্ষেত্রে অন্যের মাধ্যমে প্রভাবিত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কর্মস্থলে তথ্য-বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে সহকর্মীর মতামত নিন। পাওনা আদায়ের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে সার্বিক কর্মকাণ্ডে জটিলতার সৃষ্টি হতে পারে। ঘনিষ্ঠ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পারিবারিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ছাত্রছাত্রীদের কেউ কেউ বিদেশে পড়ালেখার সুযোগ পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে আপনার কর্মদক্ষতায় কেউ কেউ ঈর্ষান্বিত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।