আপনার রাশিফল
৪ ফেব্রুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও খণ্ডকালীন চাকরিতে যোগদানের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক প্রয়োজনে অপ্রিয় কারও সঙ্গে সমঝোতা করতে হতে পারে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।