আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ফেব্রুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায় করতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন কাজে হাত দিলে চটজলদি সাফল্যের দেখা পাবেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।