আপনার রাশিফল
৮ ফেব্রুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক ও জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): নতুন কাজে হাত দিয়ে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। বেকারদের জন্য আজ সুখবর আছে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কের সূচনা হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কেউ কেউ সহপাঠীর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।