আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ফেব্রুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ববৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারো অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনকানায় লাভবান হবেন।কর্কট (২২জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ এক্ষেত্রে সম্মানা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টে): শিক্ষাক্ষেত্রে কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যর সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পরিবারের কারো রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টে-২৩ অক্টো): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টো-২২ নভে): চাকরিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রাক্তন প্রেমি-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।ধনু (২৩ নভে-২১ ডিসে): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসে-২০ জানু): জমি জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবে না কুম্ভ (২১ জানু-১৮ ফেব্রু): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারো কারো জন্য আজ সুখবর আছে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রু-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজে হাত দিয়ে সফল হবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।