আপনার রাশিফল
২৩ ফেব্রুয়ারি, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। পরিবারের বয়স্ক কারও সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।