আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশাংসিত হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।