আপনার রাশিফল
৯ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। পাওনা আদায় হবে। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।