আপনার রাশিফল
২০ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বিদেশ যাত্রার ব্যাপারে প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও আজ সুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যানবাহন থেকে সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।