আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতািচক সাড়া পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে।