আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।