আপনার রাশিফল
২৩ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বিদেশ যাত্রার ব্যাপারে প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসন হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কজে সাফল্যেল সম্ভাবনা আছে। যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমিকে-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকেল আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার নামে প্রতারিত হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।