আপনার রাশিফল
২৯ মার্চ, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মিথুন (২২ মে-২১ জুন): আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। নতুন কাজের হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেনে লাভবান হবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। পরকীয়ার অপবাদ ঘুচবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। তথ্য বিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।