আপনার রাশিফল
৪ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। রাজনীতিতে আপনার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মিথুন (২২ মে-২১ জুন): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য পুরস্কৃত হতে পারেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের কারও কারও রোগমুক্তির ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রিয়জনের সঙ্গে দিনটি আনন্দে কাটবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যে সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে সহকর্মীর সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের কারও জন্য আজ সুখবর আছে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষাসফরের সুযোগ পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।