আপনার রাশিফল
৫ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক জটিলতা দূর হতে পারে। পাওনা আদায়ে দিনের শুরুতেই উদ্যোগ নিন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের কারও কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। দুরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধু বাধা হয়ে দাঁড়াতে পারে। অতিথি আপ্যায়নের ব্যয় বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। কর্মস্থলে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।