আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। প্রেমের বিয়েতে ঘনিষ্ঠজনের কাছ থেকে বাধা আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। ভ্রমণ, অ্যাডভেঞ্চার কিংবা শিকারের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফলসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।