আপনার রাশিফল
৮ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে উত্তেজনা পরিহার করুণ। প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন করতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে অন্যের কাজে নাকগলানো উচিত হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। যৌথ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রিয়জনের সঙ্গে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে অ াগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।