আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে শুভ যোগাযোগ হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক সমস্যা সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো সদস্যের কারণে যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।