আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্য কর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।