আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। নতুন কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মিথুন (২২ মে-২১ জুন): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে পিছিয়ে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন। প্রেমের বিয়েতে ঘনিষ্ঠ কেউ বাধার সৃষ্টি করতে পারে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে।ধুন (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।