আপনার রাশিফল
২৩ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক কলহের অবসান হবে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। পরিবারের কারও রোগমুক্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। তুচ্ছ বিষয় নিয়ে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভাঙা প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।