আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ ( ২১ মার্চ-২০ এপ্রিল): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীন কাজের স্বীকৃতি পাবেন। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বন্ধুবান্ধবের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।মিথুন (২২ মে-২১ জুন): পারিবারিক প্রয়োজনে আজ আপনার সার্বিক কর্মকাণ্ডে কিছুটা রদবদল করতে হতে পারে। যৌথ বিনিযোগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আইনি জটিলতার নিষ্পত্তি হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে সহকর্মীর গাফিলতির দায়ভার আপনার ওপর চাপানো হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের বিয়েতে ঘনিষ্ঠ কেউ বাধা সৃষ্টি করতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভাঙা প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনাকে ভুল বুঝতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দুরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যৌথকাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরকীয়ার অপবাদ ঘুচবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।