আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রিয়জনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে সাময়িক মতবিরোধ দেখা দিতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক প্রয়োজনে অপছন্দের কারও প্রস্তাব মেনে নিতে হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। দূরের যাত্রার বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রে কেউ কেউ বৃত্তি পেতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।