আপনার রাশিফল
২৮ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে নতুন সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই) : ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। যেকোনো ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে ইতিবাচক সাড়া পাবেন। রাজনীতিতে আপনার গুরুত্ব বাড়তে পারে। বৃশ্চিক (২৪ অক্টোম্বর-২২ নভেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সামরিকভাবে মেনে নিতে হতে পারে। আপনার অর্থভাগ্য শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পারিবারিক কলহের অবসান হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ।