আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ এপ্রিল, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে ইতিবাচক সাড়া পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। লেনদেনে সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কোনো কোনো সদস্যের আচরণে যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। কেনাকাটায় লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। জনসংযোগ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।