আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ মে, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): আর্থিক লেনদেন শুভ। তথ্যবিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আবস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে ব্যবসাসংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। যাবতীয় কেনাকাটা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।