আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মে, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। প্রেমে সাফল্যের সম্ভবানা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রায় বিশস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।