আপনার রাশিফল
৬ মে, ২০১১আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি জটিলতার অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।সিংহ ( ২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষর সঙ্গে আপস করতে হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর— ২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈষয়িক কাজে সফল হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। বেকারদের জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।